গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home National ট্রেনের তুলনায় বেশি টিকিট বিক্রি নয়াদিল্লি স্টেশনে! প্রশ্ন

    ট্রেনের তুলনায় বেশি টিকিট বিক্রি নয়াদিল্লি স্টেশনে! প্রশ্ন

    0
    135
    ছবি সৌজন্যে : এক্স
    প্রতি ঘণ্টায় হাজার টি জেনারেল টিকিট বিক্রি করা হয়েছিল নয়াদিল্লি স্টেশনে। তবে, সেই অনুযায়ী ট্রেন ছিল না। যারফলে অত্যাধিক ভিড়ে মহাকুম্ভে যাওয়ার পথে পদপিষ্টে মৃত্যুর ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। শনিবার দুপুর থেকেই প্রয়াগরাজের ট্রেনের জন্য নয়াদিল্লি স্টেশনে চাহিদা ছিল প্রচুর।
    একটি রিপোর্টে দাবি, রাতে চাহিদা এত বেড়ে গিয়েছিল যে, প্রতি ঘণ্টায় ১ হাজার ৫০০ টিকরে জেনারেল টিকিট বিক্রি করা হচ্ছিল। নয়াদিল্লি থেকে প্রয়াগরাজের দূরত্ব ৬৭৫ কিলোমিটার। ট্রেনে এই দূরত্ব অতিক্রম করতে আট থেকে ন’ঘণ্টা লাগে। জেনারেল টিকিট কেটেই এই দূরত্ব অতিক্রমের চেষ্টা করছিলেন যাত্রীরা। তাঁদের গন্তব্য ছিল মহাকুম্ভ মেলা। অভিযোগ, যে হারে জেনারেল টিকিট বিক্রি করা হয়েছিল, সেই অনুপাতে ট্রেন ছিল না। ট্রেনের সংখ্যা ছিল হাতেগোনা।
    তার উপর দু’টি ট্রেন পর পর লেট করে। সেই ট্রেনগুলির যাত্রীরা প্ল্যাটফর্মেই ছিলেন। ফলে একটা সময়ে ভিড় উপচে পড়ে স্টেশনে। তাতেই পদপিষ্ট মৃত্যু হয়েছে বহুজনের। রেলের তরফে এই ঘটনার কারণ অনুসন্ধানের জন্য উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেল।