
সমবায় নির্বাচনে বোমাবাজির অভিযোগের ভিত্তিতে এবার নন্দীগ্রামের ৪৩ জন তৃণমূল নেতাকে নোটিস পাঠিয়েছে এনআইএ। সূত্রের খবর নন্দীগ্রামের মোট ৪৩ জন নেতা কর্মীকে নোটিস দিয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি।
তৃণমূল বলছে, ভোটে হারবে জেনেই ৪৩জন নেতা-কর্মীকে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি নোটিস দিয়েছে। ঘটনায় পাল্টা আক্রমণ করে তমলুক সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি সুজিত রায় বলছেন, বিগত দিনের একটি ঘটনাকে কেন্দ্র করে মিথ্যে কেস করে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি -এর হাত সেই কেস তুলে দিয়ে ৪৩ জন নেতা, কর্মী, বুথ সভাপতি, অঞ্চল সভাপতিদের নামে মিথ্যে ফাঁসানো হচ্ছে।
যখন ল্যান্ড ব্যাঙ্কের নির্বাচন হয়, সেই সময়ের ঘটনা এটা। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির এই নোটিস দেওয়ার ঘটনাকে পরিকল্পত ঘটনা।









