গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National মহিলাদের আসন সংরক্ষণের বিরুদ্ধে আর্জি খারিজ

    মহিলাদের আসন সংরক্ষণের বিরুদ্ধে আর্জি খারিজ

    0
    101
    ছবি সৌজন্যে : গভর্মেন্ট অফ ইন্ডিয়া

    লোকসভা ও বিধানসভায় মহিলাদের জন্য আসন সংরক্ষণের বিরুদ্ধে আর্জি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি বেলা ত্রিবেদী এবং বিচারপতি পিবি বরালের বেঞ্চ জানিয়েছে, ইতিমধ্যেই ১২৮তম সংবিধান সংশোধনীর মাধ্যমে আইন প্রণয়ন হয়ে গিয়েছে।

    এক্ষেত্রে বিচারবিভাগের কিছু করণীয় নেই। ন্যাশনাল ফেডারেশন অফ ইন্ডিয়ান উইমেন-এর তরফে জয়া ঠাকুর সংবিধানের ৩২ অনুচ্ছেদ অনুযায়ী হস্তক্ষেপের যে আবেদন জানিয়েছিলেন, তা এক্ষেত্রে প্রযোজ্য নয় বলে দাবি করেছেন তিনি। লোকসভা এবং বিভিন্ন রাজ্যের বিধানসভায় এক-তৃতীয়াংশ আসন মহিলাদের জন্য সংরক্ষণের উদ্দেশ্যে ২০১৩ সালে সংসদে বিল পাশ করিয়েছিল কেন্দ্রীয় সরকার। যার নাম, নারী শক্তি বন্দন অধিনিয়ম। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল ১২৮তম সংবিধান সংশোধনী বিল হিসাবে তা লোকসভায় পেশ করেন। বিলটি সমর্থন করেছিলেন ৪৫৪ জন সাংসদ।

    বিলে সংশোধন চেয়ে বিরুদ্ধে ভোট দিয়েছিলেন মাত্র দু’জন। রাজ্যসভাতেও বিপুল সংখ্যাধিক্যে পাশ হয়েছিল ওই বিল। ২০২৩ সালে পাশ হওয়ার পরেও আইনটি কার্যকর হয়নি এখনও। কবে কার্যকর করা যাবে, তা নিয়ে নানা প্রশ্ন উঠছে।