গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Hooghly বিসর্জনের মাইক বন্ধ করতে গিয়ে মাথা ফাটল পুলিশের

    বিসর্জনের মাইক বন্ধ করতে গিয়ে মাথা ফাটল পুলিশের

    0
    365
    ছবি সৌজন্যে : নিজস্ব
    সরস্বতীপুজোর বিসর্জনের শোভাযাত্রায় মাইক বন্ধ করতে গিয়ে মাথা ফাটল পুলিশের। আহত হয়েছেন এক ভিলেজ পুলিশও। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে হুগলির পাণ্ডুয়ায়।
    জানা গিয়েছে পাণ্ডুয়ার তোরগ্রাম পঞ্চায়েতের নিয়ল, নপাড়া এলাকায় সরস্বতী পুজোর বিসর্জনের শোভাযাত্রা চলার সময় তারস্বরে মাইক, সাউন্ড বক্স বাজছিল। খবর পেয়ে পাণ্ডুয়া থানার পুলিশ সেখানে গিয়ে মাইক বন্ধ করতে গেলে পুজো কমিটির সঙ্গে বচসা বাধে। এরপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ে গ্রামবাসীরা। ইটের আঘাতে জখম হন পাণ্ডুয়া থানার এএসআই রাজদেব হাজরা।
    ভিলেজ পুলিশ সুদীপ হাজরার পিঠে, বুকের পাঁজরে আঘাত লাগে। খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী এলাকায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।