
নবান্ন অভিযানের কারণে পুলিশ উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বিজেপি নেতাদের বিরুদ্ধে মামলা করেছে। এমনটাই অভিযোগ করেছেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল।
আসানসোল বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক অভিক মণ্ডল-কে অন্যায় ভাবে গ্রেফতার করেছে বলে অভিযোগ তুলে প্রতিবাদে রানিগঞ্জ থানার অন্তর্গত আমড়াসোতা ফাঁড়িতে ভারতীয় জনতা যুব মোর্চা প্রতিবাদ দেখিয়েছে। সময় যত গড়িয়েছে বিক্ষোভের তত জোরালো করেছে বিজেপি নেতৃত্ব। অবশেষে রাত্রি আটটা নাগাদ অভিক মণ্ডলকে আমরাসুতা ফাঁড়ি থেকে নিয়ে হাওড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল হাওড়া পুলিশ। ঘটনার খবর পেয়ে ফাঁড়িতে ভিড় জমাতে শুরু করেন বিজেপি কর্মী সমর্থকরা।
সন্ধ্যা নাগাদ বিজেপির জেলা নেতৃত্ব ও কর্মীরা প্রচুর সংখ্যায় জমায়েত করে তুমুল বিক্ষোভ দেখাতে থাকে ফাঁড়িতে ।বাড়ানো হয় পুলিশের সংখ্যা, রানিগঞ্জ থানার অন্যান্য ফাঁড়ি থেকেও পুলিশ আসতে শুরু করে।









