গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata কংগ্রেসে ফিরছেন প্রণব-পুত্র অভিজিৎ

    কংগ্রেসে ফিরছেন প্রণব-পুত্র অভিজিৎ

    0
    99
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    কংগ্রেসে ফিরতে চলেছেন প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র তথা প্রাক্তন সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায়। কংগ্রেস সূত্রে খবর, বুধবারই পুরনো দলে ফিরতে চলেছেন তিনি।

    সর্বভারতীয় কংগ্রেসের তরফে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক গোলাম আহমেদ মীরের উপস্থিতিতে বিধান ভবনে পুরনো দলে যোগ দেবেন তিনি। যদিও অভিজিৎ মুখোপাধ্যায় তাঁর কংগ্রেসওয়াপসি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। তবে দিল্লি কংগ্রেস ইতিমধ্যেই অভিজিৎ মুখোপাধ্যায়ের যোগদানের বার্তা প্রদেশ কংগ্রেস দফতরে পাঠিয়ে দিয়েছে বলে খবর। উল্লেখ্য ২০১২ সালে প্রণব মুখোপাধ্যায়ের ছেড়ে যাওয়া জঙ্গিপুর থেকে উপনির্বাচনে জিতেছিলেন অভিজিৎ মুখোপাধ্যায়। তার পর ২০১৪ সালের লোকসভা ভোটে জিতে সাংসদ হন তিনি।কিন্তু ২০১৯ সালের লোকসভা ভোটে তৃণমূলের খলিলুর রহমানের কাছে হেরে যান তিনি।২০২১ সালের বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয় বার মুখ্যমন্ত্রী হওয়ার পরে তৃণমূলে যোগ দিয়েছিলেন প্রণব-পুত্র, অভিজিৎ মুখোপাধ্যায়। তবে তৃণমূলে থাকার সময়ে কখনওই তাঁকে খুব সক্রিয় দেখা যায়নি।

    উল্লেখ্য, ২০২৪ সালের জুন মাসেও একবার রটে গিয়েছিল প্রণব-পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় কংগ্রেসে ফিরতে চলেছেন,কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি।