গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home South 24 Pgs ভাঙড়ে তৃণমূল নেতা রাজ্জাক খুনে গ্রেফতার আরও ১

    ভাঙড়ে তৃণমূল নেতা রাজ্জাক খুনে গ্রেফতার আরও ১

    0
    200
    ছবি সৌজন্যে : নিজস্ব

    ভাঙড়ে তৃণমূল নেতা রাজ্জাক খাঁ-র খুনের ঘটনায় আসানসোল থেকে আরও ১ জনকে গ্রেফতার করেছে। পুলিশ।

    যার জেরে মোট গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ জন। পুলিশ সূত্রে খবর, ধৃত রফিকুল খান। বিজয়গঞ্জ বাজারের চকমরিচা গ্রামের বাসিন্দা সে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে হাসনাবাদের সদরপুর থেকে রফিকুল’কে গ্রেফতার করা হয়েছে। রাজ্জাক খাঁ-খুনের পরিকল্পনায় যুক্ত ছিল এই অভিযুক্ত। হত্যার ১৫ দিন আগেই রাজ্জাককে সরিয়ে দিতে চেয়েছিল তারা। সেই মতো তৈরি হয়েছিল খুনের ছক। কিন্তু কোনও কারণে পরিকল্পনা ভেস্তে যায়। রাজ্জাককে বাগে পান না অভিযুক্ত। ফের নতুন করে কষা হয় ছক। ফাঁকা জায়গায় শেষ করা হয় রাজ্জাককে। রাজ্জাক খাঁ হত্যার ঘটনায় প্রথম থেকেই আইএসএফ-এর দিকে দায় ঠেলে আসছেন ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। রবিবার তৃণমূল নেতা খুনে মূল চক্রী মোফাজ্জেল মোল্লাকে যখন পুলিশ গ্রেফতার করে তখনও শওকত দাবি করেন, এই গোটা ঘটনার নেপথ্যে আইএসএফ-র হাত রয়েছে।

    এমনকি, সোমবার সকালে গ্রেফতার হওয়া আজাহারউদ্দিন মোল্লা, সে নিজেও যুক্ত তৃণমূলের সঙ্গেই। আগে আইএসএফ করলেও পরবর্তীতে শওকত মোল্লার হাতে ধরেই আজাহারউদ্দিন তৃণমূলে চলে আসে।