
উত্তরপ্রদেশের পর এবার বিহারে এক দলিত কিশোরীকে অপহরণ করে ধর্ষণ ও হত্যার ঘটনায় অভিযুক্তের বাড়ি বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে পুলিশ।একই সঙ্গে বাড়ির জিনিসপত্রও গাড়িতে বেঁধে নিয়ে গিয়েছে পুলিশ।
সম্প্রতি মুজফফরপুরে পারু থানা এলাকায় ১৪ বছর বয়সি এক কিশোরীকে অপহরণ করে খুনের ঘটনা ঘটে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে এই হত্যায় মূল অভিযুক্ত সঞ্জয় রায় নামে এক ব্যক্তি। যিনি একই গ্রামের বাসিন্দা। সঞ্জয় রায় গ্রেফতার না হলেও তাঁর সঙ্গে যুক্ত আর এক অভিযুক্ত মিথিলেশ কুমারকে গ্রেফতার করে পুলিশ। মূল অভিযুক্তের খোঁজে শুরু হয় তল্লাশি। এদিকে, আদালতের নির্দেশে সম্প্রতি অভিযুক্ত সঞ্জয় রায়ের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। এরপর বুলডোজার চালিয়ে সঞ্জয় রায়ের বাড়ি কার্যত ধুলিস্যাত করে দেওয়া হয়।









