গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata রবিঠাকুরের জন্মদিন ‘ন্যাশনাল ডে অফ আর্টস’, দাবি রাজ্যপালের

    রবিঠাকুরের জন্মদিন ‘ন্যাশনাল ডে অফ আর্টস’, দাবি রাজ্যপালের

    0
    152
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    ৭ মে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন ন্যাশনাল ডে অফ আর্ট বা জাতীয় শিল্পকলা দিবস হিসেবে ঘোষণার দাবি জনিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। প্রতিবছর মর্যাদার সঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করা হয়।
    শান্তিনিকেতন তো বটেই রাজ্য সরকারের তরফে দিনটি উৎসবের মেজাজে পালন করা হয়। এবার বিশ্বকবির জন্মদিনকে জাতীয় স্তরে আরও মর্যাদার সঙ্গে পালনের জন্য সুপারিশ করেছেন রাজ্যপাল।
    কেন্দ্রীয় সরকারের কাছে রাজভবনের তরফে করা সুপারিশে বলা হয়েছে ৭ মে দিনটি জাতীয় শিল্পকলা দিবস হিসেবে ঘোষণা হলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন যথাযথ মর্যাদার সঙ্গে স্মরণ করা হবে। রাজ্যপাল জানিয়েছেন ওই দিনটি জাতীয় পর্যায়ে ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপনের জন্য নিবেদিত করা হোক।