গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Sports লা লিগায় আশা প্রায় শেষ রিয়াল মাদ্রিদের

    লা লিগায় আশা প্রায় শেষ রিয়াল মাদ্রিদের

    0
    21
    ছবি সৌজন্যে : এক্স

    স্প্যানিশ লা লিগায় ট্রফি দৌড়ে বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। জিরোনার বিপক্ষে ১-১ গোলে ড্র করে শীর্ষের সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ হাতছাড়া করেছে তারা।

    ফলে ট্রফি জয়ের আশা এখন অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে।ম্যাচের শুরুটা ছিল বেশ ধীরগতির।প্রথমার্ধে দু’ দলই তেমন আক্রমণাত্মক ফুটবল খেলতে পারেনি।তবে দ্বিতীয়ার্ধে খেলার গতি বাড়ে। ৫১ মিনিটে দূরপাল্লার জোরালো শটে গোল করে দলকে এগিয়ে দেন ফেদেরিকো ভালভার্দে।তার এই গোলেই ম্যাচে প্রাণ ফিরে পায় মাদ্রিদ।কিন্তু সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি লস ব্লাঙ্কোসরা।৬২ মিনিটে দুর্দান্ত এক শটে সমতা ফেরান থমাস লেমার। ডি-বক্সের বাইরে থেকে তার নিখুঁত ফিনিশিং মাদ্রিদের গোলরক্ষককে কোনো সুযোগই দেয়নি।গোল হজমের পর ম্যাচে আধিপত্য বিস্তার করে রিয়াল মাদ্রিদ।একের পর এক আক্রমণ চালালেও কার্যকর ফিনিশিংয়ের অভাবে জয় অধরাই থেকে যায়। ম্যাচের শেষদিকে কিলিয়ান এমবাপ্পের একটি নিশ্চিত গোলের সুযোগ দারুণভাবে রুখে দেন পাওলো গাজ্জানিগা।এই ড্রয়ের ফলে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান আরো বাড়ায় আশঙ্কায় পড়েছে মাদ্রিদ। বার্সেলোনা তাদের পরের ম্যাচে জয় পেলে পয়েন্ট ব্যবধান দাঁড়াতে পারে ৯-এ।

    সব মিলিয়ে, টানা কয়েক ম্যাচে জয়হীন থাকা এবং রক্ষণভাগের দুর্বলতায় ভুগতে থাকা রিয়াল মাদ্রিদের জন্য লা লিগা ট্রফি এখন অনেকটাই দূরের স্বপ্ন।পাশাপাশি সামনে চ্যাম্পিয়নস লিগের কঠিন ম্যাচ থাকায় চাপ আরো বাড়ছে দলটির ওপর।