
বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিনিধি হিসেবে ঢাকায় যাবেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
মঙ্গলবার ভারত সরকারের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকা সফরে আসছেন।
পাকিস্তানের বিদেশমন্ত্রী ইসহাক দারও বুধবার বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকা পৌঁছাবেন। এছাড়া, খালেদা জিয়ার শেষ বিদায়ে শ্রদ্ধা জানাতে ভুটানের বিদেশমন্ত্রী এবং মালদ্বীপের একজন মন্ত্রীরও ঢাকায় আসার কথা রয়েছে।






