গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National ভারত-থাইল্যান্ড সড়ক প্রকল্প মায়ানমারের জন্য থমকে : জয়শঙ্কর 

    ভারত-থাইল্যান্ড সড়ক প্রকল্প মায়ানমারের জন্য থমকে : জয়শঙ্কর 

    0
    122
    ছবি সৌজন্যে : এক্স
    ভারত-থাইল্যান্ড সড়ক প্রকল্প সম্পন্ন না হওয়ার জন্য মায়ানমারের দিকে আঙুল তুলেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
    অসমের গুয়াহাটিতে এক বাণিজ্য সম্মেলনে উপস্থিত হয়ে এই সড়ক প্রকল্প নিয়ে জয়শঙ্কর বলেছেন, ভারত-মায়ানমার-থাইল্যান্ড হাইওয়ের কাজ শেষ হলে দেশে বাণিজ্যের এক নয়া পথ খুলে যাবে। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রকল্পের কাজ কেন বন্ধ হয়ে পড়ে রয়েছে তার ব্যাখ্যা দিয়ে মন্ত্রী বলেছেন, মায়ানমারের রাজনৈতিক সমস্যার জেরে এই প্রকল্প বন্ধ হয়ে পড়ে রয়েছে। তবে কোনওভাবেই এই গুরুত্বপূর্ণ প্রকল্পকে বন্ধ হতে দিতে পারে না। প্রকল্প দ্রুত শেষ করতে মায়ানমারের সঙ্গে আলোচনা করে দ্রুত এর বাস্তব সমাধান খুঁজে বের করবে। ভারত, মায়ানমার ও থাইল্যান্ড তিন দেশের বাণিজ্য, স্বাস্থ্য, শিক্ষা এবং পর্যটনকে নয়া উচ্চতায় নিয়ে যেতে ২০০২ সালে এই সড়কপথের উদ্বোধন করা হয়।
    লক্ষ্য ছিল ১৪০০ কিলোমিটারের এই দীর্ঘ সড়কপথ মণিপুরের মোর থেকে মায়ানমার হয়ে থাইল্যান্ডের মায়ে সোট শহর পর্যন্ত যাবে।