
প্রথমবারের মতো মাল্টি-ফোল্ডিং স্মার্টফোন লঞ্চ করেছে স্যামসাং ইলেকট্রনিক্স।স্মার্টফোন বাজারে আগামীতে প্রতিযোগিতা আরও তীব্র হবে বলে ধারণা করা হচ্ছে, সেখানে নিজেদের অবস্থান আরও পোক্ত করতে এ নতুন ফোন আনল কোম্পানিটি।
বহুল প্রতীক্ষিত নতুন স্মার্টফোনটির নাম,গ্যালাক্সি জেড ট্রাইফোল্ড। জুলাইয়ে এক সাক্ষাৎকারে স্যামসাংয়ের একজন কর্মী নিশ্চিত করেছিলেন,তিন ভাঁজওয়ালা একটি ফোন তৈরির কাজ করছেন তারা, যা এ বছরের শেষ দিকে বাজারে আনার লক্ষ্য ছিল তাদের।দক্ষিণ কোরিয়ান এই নির্মাতা বলেছে, ১২ ডিসেম্বর থেকে দেশটিতে ফোনটি কেনা যাবে। এরপর চীন, তাইওয়ান, সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরশাহীর বাজারেও পাওয়া যাবে ফোনটি। আমেরিকায় ফোনটি ২০২৬ সালের প্রথম কোয়ার্টারে আসবে। তবে সঠিক তারিখ এখনও ঘোষণা করেনি কোম্পানিটি।ফোনটিতে ভাঁজ করার সময় প্রধান ডিসপ্লেকে সুরক্ষিত রাখার জন্য ভেতরের দিকে ভাঁজ করা নকশা ব্যবহার করেছে স্যামসাং।ভুলভাবে ভাঁজ হলে ডিভাইসটি স্বয়ংক্রিয়ভাবে কাঁপবে এবং স্ক্রিনে একটি সতর্কবার্তা দেখাবে, যাতে ইউজার বিষয়টি বুঝতে পারেন।জানা গেছে,সম্পূর্ণ খোলা অবস্থায় ট্রাইফোল্ডের স্ক্রিন ১০ ইঞ্চি ও ভাঁজ করা অবস্থায় ফোনের কভার স্ক্রিনটি ৬ দশমিক ৫ ইঞ্চি। খোলা অবস্থায় এর সবচেয়ে পাতলা অংশ কেবল ৩ দশমিক ৯ মিমি ও ভাঁজ করার পর চওড়া অংশটি হয় ১২ দশমিক ৯ মিমি।প্রচলিত ,গ্যালাক্সি জেড ফোল্ড সেভেন ফোল্ডেবল ফোনের বাইরের স্ক্রিনও ৬ দশমিক ৫ ইঞ্চি ও ভেতরের ডিসপ্লে খুললে ৮ ইঞ্চি পর্যন্ত হয়। ভাঁজ করা অবস্থায় এর পুরুত্ব ৮ দশমিক ৯ মিমি এবং ওজন ২১৫ গ্রাম।এর তুলনায় নতুন ট্রাইফোল্ডের ওজন ৩০৯ গ্রাম, অর্থাৎ ফোনটি বেশ ভারী।
দুটো হিঞ্জ থাকা নকশার কারণে ট্রাইফোল্ড এমনভাবে তৈরি যে সেটি খুললে প্রায় ১০ ইঞ্চির একটি ট্যাবলেটের সমান হয় ও ভাঁজ করলে স্যামসাংয়ের,জেড ফোল্ড সেভেন ফোনের চেয়ে একটু বেশি ভারী ভার্শনের।









