
আর জি কর হাসপাতালের তরুণী-চিকিৎসককে খুন ও ধর্ষণে অভিযুক্ত সঞ্জয় রায়ের সাজা আগামী সপ্তাহে ঘোষণা হতে পারে। আদালত সূত্রে এমনই সম্ভাবনার কথা বলা হয়েছে।
বৃহস্পতিবার সঞ্জয়ের বিরুদ্ধে সওয়াল করেছেন সিবিআইয়ের আইনজীবীরা। সঞ্জয়কে দোষী সাব্যস্ত করার ক্ষেত্রে কী কী তথ্যপ্রমাণ উঠে এসেছে তাও বিচারকের কাছে পেশ করবে সিবিআই। সূত্রের খবর, সঞ্জয়ের বিরুদ্ধে কী কী প্রমাণ উঠে এসেছে তা চার্জশিটে ও পেশ করা হয়েছে। ইতিমধ্যেই এই মামলায় মোট ৫১ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। সঞ্জয়ের বয়ান নথিভুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার সঞ্জয়কে সশরীর আদালতে হাজির করানো হতে পারে। সওয়াল- জবাব পর্বে নিহতের পরিবারের আইনজীবী এবং অভিযুক্তের আইনজীবীও থাকবেন। সূত্রের খবর, উপস্থিত থাকতে পারেন নিহত চিকিৎসকের বাবা-মাও।








