গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Entertainment সংগীত পরিচালনায় শান্তনু মৈত্রের কামব্যাক 

    সংগীত পরিচালনায় শান্তনু মৈত্রের কামব্যাক 

    0
    117
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    যেকোনো চলচ্চিত্রের অন্যতম আকর্ষনই হয় তার গান।  আর সেই সিনেমায় থাকে যদি শান্তনু মৈত্রের সংগীত পরিচালনার জাদু, তাহলে তা যে দর্শকদের কাছে এক প্রাপ্তির সমান তা আর বলার অপেক্ষা রাখে না।

    আর এবার বিরতি সেরে বাংলা সিনেমার সংগীত পরিচালনায় কামব্যাক করছেন শান্তনু মৈত্র ‘কেউ বলে বিপ্লবী, কেউ ডাকাত’ সিনেমা দিয়ে।  এই সিনেমার মূল বিষয়বস্তু, একাধারে স্বাধীনতা সংগ্রামী, ব্যাঙ্ক ডাকাত এবং চলচ্চিত্র প্রযোজক অনন্ত সিংহ। আর সেই অনন্ত সিংহ-র চরিত্রকে পর্দায় বাস্তব রূপ দেবে জিৎ। আর সিনেমা কোন খাতে বইবে তার নির্দেশ দেবেন পথিকৃৎ বসু। আর সেই সিনেমাতেই সংগীত পরিচালনার দায়িত্ব গিয়ে পড়েছে শান্তনু মৈত্রের কাঁধে।  আর এই সম্পর্কে শান্তনু মৈত্র বলেন, ”  ছবির বিষয় দূর্দান্ত। অনন্ত সিংহের যাত্রা আমাকে মুগ্ধ করেছে। পথিকৃৎ এই গল্পকে জীবন্ত করে তুলতে এক অসম্ভব লড়াই করছে। জিতের ছবিতে প্রথমবার কাজ করার ব্যাপারেও মুখিয়ে আছি” । উল্লেখ্য, শান্তনুর দেওয়া গানের সুর যে শুধু বাংলা বাঙালিকেই মূর্ছিত করেছে তা নয়, তাঁর সুরের জাদুতে মন হারিয়েছে বলিউডও।  শান্তনুর সুরের ছোঁয়া পেয়েছে  ‘অন্তহীন, ‘অপরাজিতা তুমি’, ‘বুনোহাঁস’ থেকে হালফিলের ‘প্রধান’ ।

    আর শান্তনুর সাথে কাজ করে আপ্লুত পরিচালক পথিকৃৎ বসু জানান,  সত্যিই গর্বিত যে আমি কিংবদন্তি সঙ্গীত পরিচালক শান্তনু মৈত্রর সঙ্গে আমার আসন্ন পিরিয়ড চলচ্চিত্র কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত–এ কাজ করার সুযোগ পাচ্ছি। তাঁর কাজের দীর্ঘদিনের অনুরাগী হিসেবে, আমি সবসময় অনুপ্রাণিত হয়েছি যেভাবে তিনি এমন সঙ্গীত নির্মাণ করেন যা শুধু শোনা না, বরং হৃদয়ের গভীরে অনুভব  করা যায়।