
বিরিয়ানিতে পোকা থাকায় শিলিগুড়ি কর্পোরেশন ঘেরাও করে বিক্ষোভ দেখালো বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। বিক্ষোভকারীদের অভিযোগ শিলিগুড়ি শহরে ব্যাঙের ছাতার মত গজিয়ে উঠেছে বিরিয়ানিরর দোকান।
ওইসব বিরিয়ানির দোকান থেকে অস্বাস্থ্যকর বিরিয়ানি মানুষকে খাওয়ানো হচ্ছে বলে অভিযোগ। কিন্তু তাতে কোনও নজর নেই পুরসভার। মেয়রের জন্য বিরিয়ানির প্যাকেট নিয়ে এসে বিক্ষোভ দেখান বঙ্গীয় হিন্দু মহামঞ্চের সদস্যরা। তাঁদের বক্তব্য মেয়র এই বিরিয়ানি খেয়ে দেখান। আগে পানীয় জলে বিষক্রিয়া হয়েছে, এবার বিরিয়ানিতেও পোকা বেরোচ্ছে। বিক্ষোভের জেরে পুরসভার সামনের রাস্তায় যান চলাচল থমকে যায়।
যদিও শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব জানিয়েছেন ইতিমধ্যেই কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। জায়গায় জায়গায় ইতিমধ্যেই শুরু হয়েছে অভিযান।









