
ওঁকে জেলের ভিতর পচিয়ে রাখবেন। সন্দেশখালির পরিবর্তন যাত্রা থেকে এভাবেই শেখ শাহজাহানের বিরুদ্ধে সুর চড়িয়েছেন শুভেন্দু অধিকারী।
বিরোধী দলনেতার দাবি, শাহজাহান বলেছিলেন, কাঁথির ব্যাটা। পা কেটে হাতে লাগাবে। চামড়া তুলে ডুগডুগি বাজাবে। ওঁকে জেলের ভিতরে পচিয়ে রাখবেন। শুভেন্দু অধিকারীর আরও দাবি,শেখ শাহজাহানের বাড়ির সামনে সরবেড়িয়ায় তিনি দাঁড়িয়ে মিষ্টি খেয়েছেন। মিষ্টি খাইয়েও এসেছেন।
তবে, শেখ শাহজাহানের যদি সাহস থাকে তাহলে তিনি বিজেপি ও শুভেন্দু অধিকারীকে আটকে দেখান। কারণ আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিসর্জন হবেই, আর এবার নরেন্দ্র মোদীর নেতৃত্বে পরিবর্তন আসন্ন।








