গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Lifestyle ভাজা ছেড়ে ইফতারে দই-চিড়ে খান

    ভাজা ছেড়ে ইফতারে দই-চিড়ে খান

    0
    36
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    সারাদিন রোজা রাখার পর শরীরের হারানো শক্তি ফিরে পেতে পুষ্টিকর খাবারের কোনো বিকল্প নেই। ভাজা খেয়ে পেট ভার না করে ইফতারে স্বাস্থ্যকর ও সুস্বাদু খাবারের খোঁজ করছেন অনেকেই।

    পুষ্টিবিদদের মতে, রমজানে শরীর ঠাণ্ডা রাখতে এবং তাৎক্ষণিক শক্তি জোগাতে দই-চিড়ে হতে পারে সেরা বিকল্প।এখন প্রশ্ন হলো,কেন খাবেন দই-চিড়ে? উত্তর হলো,দীর্ঘ সময় না খেয়ে থাকার ফলে শরীরে যে জলশূন্যতা ও দুর্বলতা তৈরি হয়, তা দূর করতে দই-চিড়ে দারুণ কার্যকর।এটি হজমে সহায়তা করে এবং পেট ঠাণ্ডা রাখে।

    সেক্ষেত্রে,প্রথমে চিড়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে একটি পাত্রে রাখুন। কলার খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন। এবার চিড়ের সঙ্গে দই, কলা, লবণ ও জল মিশিয়ে ভালো করে মাখিয়ে নিন।ইফতারের অন্তত ২০ মিনিট আগে তৈরি করে মিশ্রণটি ফ্রিজে রেখে দিন। ঠাণ্ডা ঠাণ্ডা দই-চিড়ে পরিবেশন করুন ইফতারে।তবে,যাদের ডায়াবেটিস আছে, তারা মিষ্টি দইয়ের বদলে টক দই ব্যবহার করতে পারেন। আবার হাতের কাছে দই না থাকলে দুধ দিয়েও একইভাবে খাবারটি তৈরি করা সম্ভব।