
এসএসসি পরীক্ষা দিতে এসে কেপমারির খপ্পড়ে পড়েছেন বলে দাবি করেছেন উত্তরপ্রদেশের পরীক্ষার্থী। উত্তরপ্রদেশের রামপুর গোপীগঞ্জের বাসিন্দা আনন্দ কুমার বিন্দের অভিযোগ বিভূতি এক্সপ্রেসে হাওড়ায় নেমে লোকাল ট্রেনে হুগলি স্টেশনে যান।
সেখানে এক ব্যক্তির সঙ্গে আলাপ হয়। তিনিই তাঁকে হোটেলে নিয়ে গিয়েছিলেন। খাবার খেয়ে গঙ্গা স্নানেও গিয়েছিলেন ওই ব্যক্তির সঙ্গে। আনন্দ কুমারের দাবি তারপর আর কিছু মনে নেই, জ্ঞান ফিরে দেখেন তিনি চুঁচুড়া হাসপাতালে ভর্তি।
উত্তরপ্রদেশ থেকে আসা ওই পরীক্ষার্থীর দাবি তাঁর মোবাইল, টাকা খোয়া গিয়েছে। পরে চুঁচুড়া হাসপাতাল থেকেই হুগলির এইচইটিসি কলেজে পরীক্ষাও দেন আনন্দ কুমার।








