গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National পুষ্পা ২-র প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মৃত মহিলা, আশঙ্কাজনক ছেলে

    পুষ্পা ২-র প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মৃত মহিলা, আশঙ্কাজনক ছেলে

    0
    194
    ছবি সৌজন্যে : এক্স
    পুষ্পা ২ প্রিমিয়ার দেখতে গিয়ে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক মহিলার। গুরুতর জখম হয়েছে তাঁর ৯ বছরের ছেলেও। হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
    পুলিশ সূত্রে খবর, পুষ্পা ২ সিনেমার প্রিমিয়ারে এসেছিলেন অভিনেতা অল্প আর্জুন। তাঁকে দেখতে হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছিলেন। পুলিশ ও নিরাপত্তারক্ষীরা ভিড় নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেও, ভিড় এতটাই বেড়ে গিয়েছিল যে সিনেমা হলের মেইন গেটও ভেঙে পড়েছে। বাধ্য হয়ে পুলিশ লাঠিচার্জ করতে শুরু করেছিল। এরপরই হুড়োহুড়ি শুরু হয়। ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যান বছর পয়ত্রিশের ওই মহিলা। পদপিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তাঁর। ওই মহিলার সঙ্গে থাকা তাঁর ছেলেও গুরুতর আহত হয়েছে। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। নাবালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
    শুক্রবার দেশজুড়ে ১০ হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে এই সিনেমা। প্রধান চরিত্রে রয়েছেন আল্লু অর্জুন ও রশ্মিকা মান্দানা।