গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Newsdesk সুনীতা-বুচকে রেখেই পৃথিবীতে ফিরল স্টারলাইনার

    সুনীতা-বুচকে রেখেই পৃথিবীতে ফিরল স্টারলাইনার

    0
    167

    ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী সুনীতা উইলিয়াম, তাঁর সঙ্গী বুচ উইলমোরকে রেখেই পৃথিবীতে ফিরেছে বোয়িংয়ে স্টারলাইনার ক্যাপসুল। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে ফিরে এসেছে সেটি।

     

    আগামী ফেব্রুযারীতে পৃথিবীতে ফিরবেন মহাকাশচারী সুনীতা উইলিয়াম, বুচ উইলমোর। নাসার পরিকল্পনা অনুযায়ী, ফেব্রুযারি মাসে ইলন মাস্কের সংস্থা স্পেস এক্সের যান পাঠানো হবে সুনীতা উইলিয়ামের পৃথিবীতে ফিরিয়ে আনার জন্য। তার আগে পর্যন্ত মহাকাশে গবেষণার কাজ আরও এগিয়ে নিয়ে যাবেন এই দুই আমেরিকান মহাকাশচারী। নিউ মেক্সিকোর হোয়াইট স্যান্ডস স্পেস হারবারে অবতরণ করেছে স্টারলাইলার। এদিন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তরফে মহাকাশযান অবতরণের ভিডিও লাইভ সম্প্রচার করা হয়েছে। বিজ্ঞানীদের দাবি, প্রথমে অবতরণের সময় বায়ুমণ্ডলে থাকাকালীন যানটির হিটশিল্ড চালু রাখা হয়েছিল। এরপর খোলা হয়ে প্যারাসুট। তারপরেই আস্তে আস্তে অবতরণ করে। মোট ৬ ঘণ্টা ধরে মহাকাশ থেকে পৃথিবীতে নামার এই গোটা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। উল্লেখ্য, গত ৫ জুন এই বোযিং স্টারলাইনার ক্যাপসুলে চড়েই মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনীতা এবং বুচ উইলমোর।