গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International অভিবাসনে কড়া নিয়ন্ত্রণ, তৃতীয় বিশ্বযুদ্ধ নয় : ট্রাম্প 

    অভিবাসনে কড়া নিয়ন্ত্রণ, তৃতীয় বিশ্বযুদ্ধ নয় : ট্রাম্প 

    0
    169
    ছবি সৌজন্যে : এক্স
    অভিবাসনে কড়া নিয়ন্ত্রণ জারি করা হবে প্রথম দিন থেকেই। আমেরিকার প্রেসিডেন্ট পদে দ্বিতীয় বার শপথ নেওয়ার আগে নিজের পরিকল্পনা বুঝিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
    আমেরিকার হবু প্রেসিডেন্ট বলেন, তিনি ইউক্রেনের যুদ্ধ থামিয়ে দেবেন। পশ্চিম এশিয়ায় অস্থিরতা বন্ধ করবেন এবং তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়া আটকাবেন। সোমবার আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে দ্বিতীয় বার শপথ গ্রহণ করবেন ট্রাম্প। ভারত সরকারের তরফে তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তার আগের সন্ধ্যায় ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতীয় শিল্পপতি মুকেশ অম্বানী এবং তাঁর স্ত্রী নীতা অম্বানী।শপথগ্রহণের আগে ওয়াশিংটনে এক বিজয় সভায় বক্তৃতা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প।
    শপথ নেওয়ার আগে ট্রাম্প জানান, অবৈধ ভাবে যাঁরা আমেরিকায় প্রবেশ করেছেন, তাঁদের সকলকে ফেরত পাঠাবেন তিনি। একই সঙ্গে স্পষ্ট করে দিয়েছেন, কোনও বিদেশি অপরাধচক্রকে আমেরিকায় বরদাস্ত করা হবে না।