গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International হামাস মুক্ত ৩, ইজরায়েল ছাড়ল ৯০ জনকে

    হামাস মুক্ত ৩, ইজরায়েল ছাড়ল ৯০ জনকে

    0
    111
    ছবি সৌজন্যে : এক্স
    যুদ্ধবিরতি চুক্তি মেনে গাজা থেকে তিন পণবন্দিকে মুক্তি দেওয়া হয়েছে হামাসের তরফে, এদিকে প্যালেস্তাইনের ৯০ জন জেলবন্দীকেও মুক্তি দিয়েছে ইজরায়েল। যুদ্ধবিরতিতে দুই দেশ সম্মতি জানায় বুধবার।
    তারপর লেগে যায় অনেকটা সময়। ইজরায়েল হামাসের কাছে মুক্তি দেওয়া হবে এমন হস্টেজদের একটি তালিকা চেয়ে পাঠায়। তিন দিন পর রবিবার শুরু হয় হস্টেজদের মুক্তির প্রক্রিয়া। এদিন এমিলি ডামারি, রোমি গোনেন এবং ডোরন স্টেইনব্রেচার নামের তিনজনকে হামাস মুক্তি দিয়েছে। আন্তর্জাতিক রেড ক্রসের মাধ্যমে সেটি সম্পন্ন হয়েছে। হস্টেজদের মুক্তি দেওয়ার পরই ইজরায়েলি কারাগার থেকে প্রথম পর্যায়ের ৯০ জন প্যালেস্তিনীয় বন্দিকে মুক্তি দেওয়া হয়। মুক্তি পাওয়া বন্দিদের মধ্যে অন্যতম হলেন ৬২ বছর বয়সি খালিদা জাররার, যিনি বামপন্থী রাজনৈতিক দলের সদস্য এবং অতীতে গেরিলা কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।
    যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ৪২ দিনের জন্য শান্তি বজায় রাখবে দুই দেশ এবং আগামী কয়েক সপ্তাহে আরও ৩৩ জন হস্টেজ ও প্রায় দুই হাজার প্যালেস্তিনীয় বন্দিকে মুক্তি দেওয়া হবে।