গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Kolkata সেন্ট্রালে আত্মহত্যার চেষ্টা, মেট্রো চলছে ভাঙা পথে

    সেন্ট্রালে আত্মহত্যার চেষ্টা, মেট্রো চলছে ভাঙা পথে

    0
    133
    ছবি সৌজন্যে : নিজস্ব
    আবার কলকাতা মেট্রোয় আত্মহত্যার চেষ্টায় ব্যস্ত সময়ে ব্যাহত পরিষেবা। যারফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। জানা গিয়েছে, শনিবার বেলার দিকে সেন্ট্রাল স্টেশনে এক জন আত্মহত্যার চেষ্টা করেন বলে খবর।
    স্টেশনে স্টেশনে ঘোষণা করে দেওয়া হয়, আপ এবং ডাউন লাইনে পরিষেবা সাময়িক ভাবে বন্ধ রয়েছে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ বা কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত টানা মেট্রো চলছে না। ভাঙা পথে চলছে।
    স্টেশনগুলিতে ঘোষণা হয়েছে, আপাতত দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক এবং ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত আপ এবং ডাউন লাইনে ভাঙা পথে মেট্রো চলছে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা করছেন কর্তৃপক্ষ।