গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Technology মহাকাশে ৯ মাস ধরে শ্যাওলা

    মহাকাশে ৯ মাস ধরে শ্যাওলা

    0
    43
    ছবি সৌজন্যে : এক্স

    মহাকাশের চরম পরিবেশে শৈবাল বা শ্যাওলা কেমন করে টিকে থাকতে পারে তা দেখার জন্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বাইরে একটি গবেষণা চালিয়েছেন গবেষকরা, যার ফলাফল তাদের সত্যিকার অর্থেই বিস্মিত করেছে। কারণ মহাকাশে ন’ মাস পর্যন্ত টিকে ছিল শ্যাওলা।

    শ্যাওলা পৃথিবীর অন্যতম সহনশীল জীব, যা হিমালয়ের চূড়া থেকে শুরু করে অ্যান্টার্কটিক বা তুন্দ্রা অঞ্চল পর্যন্ত সবচেয়ে চরম পরিবেশেও টিকে থাকতে পারে।বেশ কয়েকটি গণবিলুপ্তির মতো পরিস্থিতি সহ্য করে টিকে রয়েছে এ উদ্ভিদ প্রজাতিটি, যা গবেষকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে, পৃথিবীর বাইরে কেমন করে টিকে থাকবে শ্যাওলা।জাপানের হোক্কাইডো ইউনিভার্সিটি’র একাধিক ধাপের পরীক্ষায় উঠে এসেছিল, অতিবেগুনী রশ্মির বিকিরণ, চরম গরম ও ঠান্ডা তাপমাত্রা এবং ভ্যাকুয়াম অবস্থার মতো চাপের পরিবেশে নানা ধরনের চ্যালেঞ্জের মুখে কীভাবে টিকে থাকতে পারে স্প্রেডিং আর্থমস প্রজাতির শ্যাওলা।

    প্রত্যেকটি চ্যালেঞ্জ আলাদা করে সফলভাবে পরীক্ষার পর গবেষকরা সিদ্ধান্ত নিয়েছেন, এ উদ্ভিদটিকে মাহাকাশে পাঠাবেন তারা, যাতে সেখানে সব চ্যালেঞ্জ একসঙ্গে ও মাইক্রোগ্র্যাভিটি সহ্য করতে পারে কি না তা জানা যায়।