গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata বাংলাদেশীদের বয়কটের ডাক জোরালো হচ্ছে এপারে

    বাংলাদেশীদের বয়কটের ডাক জোরালো হচ্ছে এপারে

    0
    115
    ছবি সৌজন্যে : নিজস্ব

    বাংলাদেশীদের বয়কটের ডাক আরও জোরালো হচ্ছে এপারে। এর আগে দুর্গাপুর, মালদা, শিলিগুড়ি সহ বিভিন্ন জায়গায় দেখা গেলেও এবার ক্রমশ বাড়ছে কলকাতায়। আগে কলকাতার বেশকয়েটি নার্সিংহোম বাংলাদেশী রোগী বয়কটের ডাক দিয়েছে।

    এবার ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালে বাংলাদেশীদের চিকিৎসা বন্ধ করতে ডেপুটেশন দিয়েছে বিজেপি। পোড়ানো হয় মহম্মদ ইউনূসের কুশপুতুল। এদিকে মানিকতলায় বাংলাদেশী পণ্য পুড়িয়ে প্রতিবাদে সামিল হয়েছেন অখিল ভারতীয় হিন্দু মহাসভা।

    অন্যদিকে বারাসতের হোটেল মালিকরা বাংলাদেশের নাগরিকদের হোটেল ভাড়া না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি বারাসতের বিভিন্ন গেস্টহাউসে বাংলাদেশীদের যাতে থাকতে না দেওয়া হয় তারও আবেদন জানিয়েছেন।