
চেন্নাইয়ের বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে হেনস্থার প্রতিবাদে নিজেকেই চাবুক পেটা করেছেন তামিলনাড়ু বিজেপির সভাপতি কে আন্নামালাই। একই সঙ্গে রাজ্যের ডিএমকে সরকার মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থতা বলে সরব হয়েছেন বিজেপি সভাপতি।
ইতিমধ্যে চেন্নাইয়ের অন্না বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে ছাত্রীকে জোর করে তুলে নিয়ে গিয়ে নির্যাতনের চেষ্টার ঘটনায় তদন্ত নেমে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, শুধু ছাত্রীকে যৌন হেনস্থাই নয়, ওই ছাত্রীর পুরুষ সহপাঠীকেও মারধর করেন অভিযুক্ত ও তাঁর সঙ্গীরা। পুরুষ বন্ধুটির সঙ্গে তাঁর কথোপকথনের ভিডিয়ো রেকর্ড করে রেখে তাঁকে ব্ল্যাকমেল করারও চেষ্টা করা হয়।ঘটনার পরেই তামিলনাড়ুতে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শাসকদলকে সরাসরি দুষতে শুরু করেছেন বিরোধীরা। এবার মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের দলের বিরুদ্ধে সরব হয়ে শুক্রবার প্রকাশ্যে খালি গায়ে নিজের পিঠে নিজেই ৬ বার চাবুক মেরেছেন তামিলনাড়ুর বিজেপি সভাপতি। তিনি দাবি করেছেন, রাজ্যের মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থতা সরকার। তামিল সংস্কৃতি বোঝে এমন যে কেউ এটা বুঝতে পারবে।
নিজেদেরকে চাবুক মারা, নিজেদেরকে শাস্তি দেওয়া এটা এই সংস্কৃতির অংশ।পাশাপাশি যতদিন না এমকে স্ট্যালিনের ডিএমকে-কে তামিলনাড়ুতে হারবে, ততদিন তিনি খালি পায়ে হাঁটবেন বলেও কে আন্নামালাই জানিয়েছেন।








