গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home National টেকি অতুলের সন্তানের দায়িত্ব চেয়ে আদালতে পরিবার

    টেকি অতুলের সন্তানের দায়িত্ব চেয়ে আদালতে পরিবার

    0
    132
    ছবি সৌজন্যে : এক্স

    বেঙ্গালুরুর টেকি অতুল সুভাষের ৪ বছরের ছেলেকে নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন অতুলের মা। জানা গিয়েছে, মৃত ইঞ্জিনিয়ারের মা অঞ্জু মোদী নাতির সুরক্ষার কথা বলে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়েছেন।

    অতুল সুভাষের মৃত্যুর পর থেকেই খোঁজ নেই চাঁর ৪ বছরের ছেলের। এর আগে অতুলের পরিবার চার বছরের শিশুর বেঁচে থাকা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিল। এবার আদালতের দারস্থ হয়েছে ওই পরিবার। সূত্রের খবর, মৃতার স্ত্রী নিকিতা সিঙ্ঘানিয়া পুলিশকে জানিয়েছেন, তাঁদের ৪ বছরের ছেলে ফরিদাবাদের একটি বোর্ডিং স্কুলে ভর্তি হয়েছিল। তার কাকা সুশীল সিংহানিয়ার হেফাজতে রয়েছে। কিন্তু  সুশীল শিশুটির সম্পর্কে কিছু জানেন না বলে জানিয়েছেন।

    এই বিষয়ে পরিষ্কার তথ্য দেওয়ার জন্য উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং কর্ণাটক সরকারকে নোটিশ দিয়েছে বিচারপতি বিভি নাগারত্না এবং বিচারপতি এন কোটিশ্বর সিং-এর সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ। টেকি অতুল সুভাষ তার স্ত্রী এবং শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এনে আত্মহত্যা করেছিল।