গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International বাংলাদেশ আম জনতা পার্টি-র আত্মপ্রকাশ

    বাংলাদেশ আম জনতা পার্টি-র আত্মপ্রকাশ

    0
    406
    ছবি সৌজন্যে :সংগৃহীত
    দু’মাসের ব্যবধানে বাংলাদেশের রাজনৈতিক ময়দানে আবার গঠিত হয়েছে নতুন রাজনৈতিক দল। বৃহস্পতিবার রাজধানী ঢাকায় আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ আম জনতা পার্টি নামে ওই রাজনৈতিক দল।গত ফেব্রুয়ারিতে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের উদ্যোগে নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছিল।
    আম জনতা পার্টি’র নেতাদের মধ্যে রয়েছেন গত জুলাই-অগাস্টে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে অংশ নেওয়া আর এক সংগঠন গণ অধিকার পরিষদের প্রাক্তন নেত্রী ফাতিমা তসনীম। তবে নতুন রাজনৈতিক দলের মূল নেতা বাংলাদেশের অন্যতম শিল্প-বাণিজ্যগোষ্ঠী ডেসটিনি গ্রুপের প্রধান মহম্মদ রফিকুল আমিন। তাঁরই সভাপতিত্বে বৃহস্পতিবার ন’দফা কর্মসূচি ঘোষিত হয়েছে।
    আত্মপ্রকাশ পর্বেই ঘোষিত হয়েছে ২৯৭ সদস্যের কেন্দ্রীয় কমিটি। শিল্পপতি রফিকুল বলেছেন, বৈষম্যহীন সমাজ এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করা এবং বাংলাদেশের আমজনতার মধ্যে রাজনৈতিক সচেতনতা গড়ে তোলা।