গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home National প্রয়াত রেমন্ডের প্রাক্তন চেয়ারম্যান

    প্রয়াত রেমন্ডের প্রাক্তন চেয়ারম্যান

    0
    17
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    প্রয়াত বিশিষ্ট শিল্পপতি বিজয়পত সিংহানিয়া। ৮৭ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন রেমন্ড গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান। তাঁর মৃত্যুসংবাদ জানিয়েছেন ছেলে গৌতম সিংহানিয়া।
    বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত বিভিন্ন ধরনের সমস্যায় ভুগছিলেন তিনি। রবিবার দুপুরে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। বিজয়পতের জন্ম ১৯৮৩ সালের ৪ অক্টোবর। ১৯৪৪ সালে ইডি সাসুন অ্যান্ড কোম্পানির হাত থেকে রেমন্ড কিনেছিলেন বিজয়পতের বাবা এলকে সিংহানিয়া।
    সেই সম্পত্তি আবার একসময় দখল করার চেষ্টা করেন তাঁর কাকা গোপাল কৃষ্ণ সিংহানিয়া। আইনি জটিলতার পর ১৯৮০ সালে রেমন্ড গোষ্ঠীর চেয়ারম্যান পদে বসেন বিজয়পত। ১৯৮০ সালে থেকে ২০০০ সাল পর্যন্ত, সমগ্র রেমন্ড সাম্রাজ্যের প্রধান ছিলেন বিজয়পত। শুধুমাত্র কাপড় প্রস্তুতকারক থেকে তিনি ব্যবসাকে কৃত্রিম কাপড়, ডেনিম, ইস্পাত, ফাইল এবং সিমেন্ট উৎপাদনকারীতে পরিণত করেছিলেন।