
নীরব বিপ্লব রান্না ঘরে। নারী শক্তির উত্থান কি বদলে দিল ভারতের ভোট রাজনীতি।
মঙ্গলবার ভোটগণনার শুরু থেকেই প্রচলিত ধরণের বাইরে গিয়ে যেভাবে বিজেপি তথা এনডিএ নেতাদের দাবির থেকে ফল খারাপ হয়েছে, তাতে স্পষ্ট নীরব বিপ্লব হয়ে গিয়েছে অন্তঃপুরে।এবারের ভোট নারী শক্তির উত্থানের কথা বারবার বলেছেন নরেন্দ্র মোদী থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধীরা। মহিলাদের মন জয়ে এবং সশক্তিকরণে একগুচ্ছের প্রকল্পের ঘোষণা দিয়েছিল কংগ্রেস থেকে বিজেপি।কংগ্রেসের বছরে ১ লাখ টাকা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভান্ডার এবং বিজেপির লাখপতি দিদির প্রভাব পড়েছে এবারের ভোটে।মোট ভোটারের সংখ্যানুপাতে প্রায় অর্ধেক মহিলারাই এবারের ভোটে ছিলেন নির্ণায়ক শক্তি। আর তাদের মন জয়েই শাসক বিজেপির চেয়ে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস যে অনেক এগিয়ে তা ভোটের প্রবণতায় স্পষ্ট।উত্তর থেকে দক্ষিণ প্রথাগত আসনে যেভাবে কংগ্রেস জিতছে তাতে একটা জিনিস স্পষ্ট মহিলাদের সঙ্গে সংখ্যালঘুরাও জাতীয় ক্ষেত্রে আস্থা রেখেছে কংগ্রেসের এবং আঞ্চলিক ক্ষেত্রে শাসক দলের ওপর।









