গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk ওড়িশায় পালা বদলের ইঙ্গিত

    ওড়িশায় পালা বদলের ইঙ্গিত

    0
    224
    A sign of change in Odisha
    A sign of change in Odisha
    ওড়িশা বিধানসভা নির্বাচনে এবার পালা বদলের ইঙ্গিত। নবীন পট্টনায়কের বিজেডি প্রাথমিক ধারায় এগিয়ে থাকলেও বেলা যত বাড়ছে পরিস্থিতি বিজেপির অনুকূলে যাচ্ছে।
    এবার ১৪৭ আসনের ওড়িশা বিধানসভায় বিজেপি এবং বিজেডির মধ্যে কঠিন প্রতিদ্বন্দ্বিতা প্রত্যাশিত ছিল।২৪ বছর ধরে নবীন পট্টনায়কের নেতৃত্বাধীন বিজেডি সরকার ওড়িশায় ক্ষমতায় রয়েছে। কিন্তু এবারের ট্রেন্ড বলছে, ওড়িশাবাসী বিজেডি নয় বিজেপির উপরেই আস্থা রাখছেন। তবে বিজেডি পিছিয়ে থাকলেও দলের প্রধান তথা রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক অনেকটাই এগিয়ে রয়েছেন।কমিশন সূত্রে খূবর, কয়েক রাউন্ড ভোটগণনার পর ওড়িশায় ৪৯টি আসনে এগিয়ে রয়েছে বিজেডি। সেখানে বিজেপি ৭২টি আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেস ১৩টি আসনে এবং সিপিএম ১টি আসনে এগিয়ে রয়েছে।আড়াই দশকের মুখ্যমন্ত্রী তথা বিজেডির প্রতিষ্ঠাতা-প্রধান নবীন পট্টনায়কের অসুস্থতা, ভোটের আগে থেকেই চর্চায় ছিল। তাঁর উত্তরসূরি কে হবেন, তা নিয়ে জল্পনা চলছেই।এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তাঁর অসুস্থতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সেই আবহে নবীন পট্টনায়ক সব জল্পনা উড়িয়ে দিয়ে বলেছিলেন,  তাঁর উত্তরসূরি রাজ্যের জনগণই নির্ধারণ করবে।