গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Murshidabad রাজ্যই রুখবে গঙ্গাভাঙন, বরাদ্দ ৪০০ কোটি : মুখ্যমন্ত্রী

    রাজ্যই রুখবে গঙ্গাভাঙন, বরাদ্দ ৪০০ কোটি : মুখ্যমন্ত্রী

    0
    219
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    রাজ্যের টাকাতে গঙ্গাভাঙন আটকানোর কথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছেন এরজন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে।
    মুর্শিদাবাদে গঙ্গাভাঙন নিয়ে বার বার বিভিন্ন সভা থেকে কেন্দ্রকে আক্রমণ করতে শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তার অন্যথা হয়নি। মুর্শিদাবাদের লালবাগে নবাব বাহাদুর ইনস্টিটিউশনের মাঠে সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কেন্দ্রের অবহেলার কারণেই এখানে দেড় হাজার হেক্টর জমি ধসে যাচ্ছে গঙ্গা এবং ভাগীরথীর জলে। কিন্তু তাতেও কোনও হেলদোল নেই কেন্দ্রের। তাই গঙ্গাভাঙন আটকাতে ব্যবস্থা নেবে রাজ্যই।
    এজন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বিজেপিকে আক্রমণ করে তিনি বলেছেন মানুষের দুঃখ দুর্দশা নিবারনে নয়, শুধু নির্বাচনের সময় রাজনীতি করতে আসে।