
কাটমানির ভয়ে পশ্চিমবঙ্গে কোনও শিল্প কলকারখানা আসছে না। হুগলির ডানকুনির জনসভা থেকে এভাবেই তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছেন নেতা-অভিনেতা মিঠুন চক্রবর্তী।
তিনি বলেছেন, বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসলে, শিল্পের জোয়ার বইবে রাজ্যে। বিজেপি যখন আসবে তারপর থেকে দেখিবেন কিভাবে বিনিয়োগ হয়। সিঙ্গুরে দেশের প্রধানমন্ত্রীর সভা নিয়ে মিঠুন বলেছেন, অনুমতি পেয়েছে তো ভালো। প্রধানমন্ত্রী বলে দেবে কি করতে হবে না করতে হবে।
সবাই ভালো করে শুনবেন সেদিন। সমস্ত সনাতনীদের উদ্দেশ্যে মিঠুনের বার্তা গর্বের সঙ্গে বলতে হবে সকলে সনাতনী। দেশের প্রধানমন্ত্রী সবার জন্য আয়ুষ্মান ভারত করে দিয়েছে। কিন্তু এই সরকার আপনাদের দিতে দিচ্ছে না।









