গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Purulia ছত্তীশগড়ে আক্রান্ত পুরুলিয়ার ৮ শ্রমিক 

    ছত্তীশগড়ে আক্রান্ত পুরুলিয়ার ৮ শ্রমিক 

    0
    903
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বাংলাদেশি তকমা দিয়ে পুরুলিয়ার সংখ্যালঘু পরিযায়ী শ্রমিকদের মার বিজেপি শাসিত ছত্তীশগড়ে। বাংলায় কথা বলার জন্য বিজেপি এবং বজরং দলের দুষ্কৃতীরা পুরুলিয়ার ৮ সংখ্যালঘু পরিযায়ী শ্রমিককে ব্যাপক মারধর করেছেন।
    একজনের হাত ভেঙে গিয়েছে। মাস তিনেক আগে ছত্তীশগড়ের রায়পুরের সুরজপুর এলাকায় পাউরুটি কারখানায় কাজ শুরু যান পুরুলিয়া মফস্বল থানার চেপড়ি গ্রামের শেখ জসিম-রা। অভিযোগ, রবিবার বিকেলে শ্রমিকদের পারিশ্রমিক নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে বচসা হয়। কিছুক্ষণ পরেই বিজেপি এবং বজরংদলের সদস্যরা ওই কারখানায় পৌঁছায়। এবং বাংলায় কথা বলায় তাদের বাংলাদেশি তকমা দিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। খবর জানতে পেরে রাইপুর জেলার কোতোয়ালি থানার পুলিশ ৮ জনকে উদ্ধার করেছে।
    এদিকে, ওড়িশায় বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর আক্রমণ হচ্ছে একের পর এক। আরএসএস-বিজেপি’র ভয়াবহ বিভাজনের এই রাজনীতিকে প্রতিহত করার ডাক দিয়ে মঙ্গলবার কলকাতায় উৎকল ভবনে প্রতিবাদ জানিয়েছে বামফ্রন্ট।