গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata তৃতীয় সাপ্লিমেন্টারি লিস্ট, ট্রাইবুনাল পোর্টালও

    তৃতীয় সাপ্লিমেন্টারি লিস্ট, ট্রাইবুনাল পোর্টালও

    0
    19
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    শনিবার গভীর রাতে তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছে কমিশন। সঙ্গে ট্রাইবুনাল পোর্টাল চালু করা হয়েছে। সাপ্লিমেন্টারি তালিকা থেকে নাম বাদ যাওয়া ভোটাররা রবিবার থেকেই এই ট্রাইবুনালে আবেদন করতে পারবেন।
    অনলাইনে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন তাঁরা। পাশাপাশি অফলাইনে জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, মহকুমা শাসকের দফতরে গিয়েও আবেদন করা যাবে। তৃতীয় অতিরিক্ত তালিকায় আরও দুই লক্ষের বেশি নাম যুক্ত হয়েছে বলে জানা গিয়েছে।
    সেই মোতাবেক রবিবারও চতুর্থ অতিরিক্ত তালিকা প্রকাশ করার কথা কমিশনের। কিন্তু চূড়ান্ত তালিকার সঙ্গে এখনও কত নাম যুক্ত হয়েছে বা কত বাদ গিয়েছে সেই তথ্য এখনও অধরাই। জানা গিয়েছে, দ্বিতীয় তালিকা থেকে প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম ডিলিট করা হয়েছে।