গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata রাজস্থানে খুন করে কলকাতায় শেল্টার, ৩ সুপারি কিলারকে ধরল পুলিশ

    রাজস্থানে খুন করে কলকাতায় শেল্টার, ৩ সুপারি কিলারকে ধরল পুলিশ

    0
    90
    ছবি সৌজন্যে : নিজস্ব
    রাজস্থানের কুচমান এলাকার ব্যবসায়ীকে খুনে কলকাতায় আত্মগোপন করে থাকা ৩ সুপারি কিলারকে ফিল্মি কায়দায় ধরেছে কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা। ৩ সুপারি কিলার গণপত গুর্জর, মহেশ গুর্জর, ধর্মেন্দ্র গুর্জর ধরা পড়লেও এখনও পলাতক একজন।
    পুলিশের ধাওয়া করার দৃশ্য সিনেমাকেও হার মানায়। ২ জনকে ফুলবাগান থেকে গ্রেফতার করে পুলিশ। এক দুষ্কৃতী পুলিশের তাড়া খেয়ে পুলিশ পরিচয়েই সল্টলেকের পূর্বাচল আবাসনে ঢুকে পড়ে। এরপর কার্নিস বেয়ে ছাদে উঠে পড়ে। এরপর ধাওয়া করে সল্টলেকের বেঙ্গল টেনিস অ্যাকাডেমির সামনে থেকে এক দুষ্কৃতীকে ধরে পুলিশ। জানা গিয়েছে তোলার টাকা দিতে না চাওয়ায় রাজস্থানে জিমে থাকাকালীন পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় রমেশ রুলানিয়া নামে এক ব্যবসায়ীকে। গ্যাংস্টার বোহিত গোদারার গ্যাং রুলানিয়ার কাছ থেকে তোলা চেয়ে না পাওয়ায় খুন করা হয়। বিদেশে বসেই ব্যবসায়ীকে খুনের ছক কষে রোহিত গোদারা। ৭ অক্টোবর জিমে গুলি করে খুন করা হয়। এই ঘটনায় ৭ জনকে গ্রেফতার করে রাজস্থান পুলিশ। বাকি ৪ জন ছত্তিশগড় হয়ে দক্ষিণ ভারতে পালিয়েছিল। টাকা ফুরিয়ে আসায় কলকাতায় চলে আসে। অভিযুক্তরা সবাই গুজরাটের বাসিন্দা। টাকার বিনিময়ে খুন করত।
    এদের মাথার দাম ছিল ১ লাখ টাকা। এদের ধরতে বিভিন্ন জায়গায় পোস্টারও দেওয়া হয়েছিল।