গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International যুগ পাল্টেছে, ভারতের ওপর মার্কিন শুল্কে দাবি সুনাক-র

    যুগ পাল্টেছে, ভারতের ওপর মার্কিন শুল্কে দাবি সুনাক-র

    0
    63
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    আমেরিকার শুল্ক নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। বলেছেন, এখন যুগ পাল্টে গিয়েছে। পুরনো ধ্যানধারণাও ভেঙে গিয়েছে।
    বিশেষজ্ঞদের মতে, এই মন্তব্যের মাধ্যমে ঋষি আসলে ঘুরিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পকে কটাক্ষ করেছেন। শুক্রবার সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ঋষি সুনাক। সেখানে তিনি বলেছেন, বার্লিনের পাঁচিল ভেঙে যাওয়ার পর বিশ্বের পুরনো ব্যবস্থাগুলিও ভেঙে গিয়েছে। গোটা বিশ্ব আরও বহুমুখী হবে। বহুমুখীতার অন্যতম উদাহরণ হল ভারত। সব দেশগুলিই তাদের অভ্যন্তরীণ ক্ষমতার উপর বেশি মনোযোগ দেবে।
    এরপর ভারত-ব্রিটেনের বাণিজ্য চুক্তির প্রসঙ্গটিও উত্থাপন করেছেন সুনাক। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী থাকাকালীন এই উদ্যোগটি নিয়েছিলেন। নতুন সরকার যে এটির বাস্তবায়ন করেছে, তার জন্য তিনি খুশি। তবে চুক্তিতে আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় ছিল। কিন্তু ভারত-ব্রিটেনের বাণিজ্যচুক্তি গোটা বিশ্বের কাছে একটি ইতিবাচক সংকেত।