গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National তৃণমূল সাংসদরা রাধাকৃষ্ণণকে ভোট দিতে চান : শমীক 

    তৃণমূল সাংসদরা রাধাকৃষ্ণণকে ভোট দিতে চান : শমীক 

    0
    53
    ছবি সৌজন্যে : এক্স
    তৃণমূল কংগ্রেসের কিছু সংখ্যক সাংসদরা উপরাষ্ট্রপতি পদে এনডিএ পদপ্রার্থী সিপি রাধাকৃষ্ণণকে ভোট দিতে চান। কিন্তু ভয়ের কারণে তা পারছেন না।
    এমনই দাবি করেছেন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি বলেছেন, বিরোধীরা যা অঙ্ক কষে রেখেছেন, সেই সমস্ত হিসাব ওলট পালট করে দিয়ে আরও বেশি ভোট নিয়ে জয়ী হবেন এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণণ। আর ভোট দেওয়ার অধিকার প্রত্যেকের আছে, কিন্তু তৃণমূল কংগ্রেস কতটা সৎ তা ইন্ডিয়া জয়ের নেতৃত্বরাও জানেন। সেই জন্য ভোট হচ্ছে হোক, কিন্তু ফলাফল সবার জানা।
    তাই উপরাষ্ট্রপতি পদে কে জিতবে সবাই জানে, তৃণমূল কাউকে জেতাতে পারবে না। আর তৃণমূলও ২০২৬-র পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জিতবে না।