গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home International হাসিনার মতোই হাল হল কেপি ওলির!

    হাসিনার মতোই হাল হল কেপি ওলির!

    0
    110
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    এ যেন ঠিক বাংলাদেশের পুনরাবৃত্তি, নেপালে প্রবল চাপের মুখে পড়ে পদত্যাগ করেছেন কেপি শর্মা ওলি। গত কয়েক বছরে ভারতের দুই প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা ও বাংলাদেশে অভ্যুত্থান হয়েছে।
    আর এবার নেপালেও একই পরিস্থিতি তৈরি হয়েছে। এর আগে শ্রীলঙ্কা এবং বাংলাদেশে সরকারকে নির্বাচনবিহীনভাবে ক্ষমতাচ্যুত করা হয়েছিল এবং অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় এসেছিল। এখন নেপালেও একই অবস্থা ঘটছে বলে মনে করা হচ্ছে। এর আগে সোমবার গভীর রাতে সোশ্যাল মিডিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছিল নেপাল সরকার। তবে গতকাল জেন জি প্রতিবাদীদের ওপর পুলিশের নির্বিচারে গুলিতে প্রাণ হারিয়েছেন ২১ জন-র বেশি। এই আবহে মঙ্গলবারও অশান্ত কাঠমান্ডু। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির বাসভবনে হামলা চালান প্রতিবাদীরা।
    সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়। এর আগে গতকাল নেপালের সংসদ চত্বরে ঢুকে তাণ্ড চালিয়েছিল প্রতিবাদীরা।