গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home Newsdesk প্রেসিডেন্ট নির্বাচনে ব্যবধান কমিয়েছেন ট্রাম্প

    প্রেসিডেন্ট নির্বাচনে ব্যবধান কমিয়েছেন ট্রাম্প

    0
    105

    আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ভোটারদের মধ্যে জনপ্রিয়তার দিক থেকে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গে ব্যবধান কমিয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নতুন জরিপে দেখা গেছে, কমলার সঙ্গে ট্রাম্পের ব্যবধান কমে ৩ শতাংশে দাঁড়িয়েছে।

     

    সেপ্টেম্বরে এই ব্যবধান ছিল ৬ শতাংশ।নতুন এই জরিপে দেখা গেছে, কমলার প্রতি ৪৬ শতাংশ ভোটারের সমর্থন রয়েছে এবং ট্রাম্পের প্রতি সমর্থন রয়েছে ৪৩ শতাংশের। অথচ ২০ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত একই সংস্থার পরিচালিত জরিপে কমলা হ্যারিসের চেয়ে ৬ শতাংশ পয়েন্টে পিছিয়ে ছিলেন ডোনাল্ড ট্রাম্প।মূলত এবার বেশ কিছু অর্থনৈতিক বিষয়ের কারণে ট্রাম্পকে সমর্থন দিয়েছেন ভোটাররা। এ ছাড়া আমেরিকার অবৈধ অভিবাসীরা অপরাধের দিকে ঝুঁকে পড়েছে বলে ডোনাল্ড ট্রাম্প যে মন্তব্য করেছেন, এ কারণে অনেক ভোটার তাঁকে সমর্থন দিয়ে থাকতে পারেন বলে মনে করেন বিশ্লেষকরা।এ কারণে ৫ নভেম্বরের নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে। জরিপে অর্থনীতিকেই শীর্ষে রেখেছেন ভোটাররা। জরিপে অংশ নেওয়া ভোটারদের ৪৪ শতাংশ বলেছেন, জীবনযাত্রার ব্যয় প্রসঙ্গে কথা বলার ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প পারদর্শিতা দেখিয়েছেন। আর কমলা হ্যারিসের ক্ষেত্রে একই কথা বলেছেন ৩৮ শতাংশ ভোটার।