গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home International ট্রাম্প হলেন মার্কিন জাতীয়তাবাদী : জয়শঙ্কর 

    ট্রাম্প হলেন মার্কিন জাতীয়তাবাদী : জয়শঙ্কর 

    0
    114
    ছবি সৌজন্যে : এক্স

    ডোনাল্ড ট্রাম্প হলেন মার্কিন জাতীয়তাবাদী,এমনই মন্তব্য করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। দিল্লির হংসরাজ কলেজের পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতায় ভারত-আমেরিকা সম্পর্কের স্থিতিশীলতার প্রতি আস্থা প্রকাশ করেছেন বিদেশমন্ত্রী।

    তাঁর কথায়, তিনি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।সেখানে তাঁর সঙ্গে অত্যন্ত ভাল আতিথিয়তা করা হয়েছে। এটিও একটি বার্তা।কিন্তু তিনি ডোনাল্ড ট্রাম্পকে মার্কিন জাতীয়তাবাদীই বলবেন। তিনি মনে করেন, আমেরিকার জন্য কি করা দরকার, কারণ আমেরিকা গত ৮০ বছর ধরে পুরো বিশ্বের দায়িত্ব নিয়েছে। তবে বর্তমান বিষয় হল, আমেরিকার সঙ্গে ভারতের সুসম্পর্ক।ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত সম্পর্ক ভাল। বিদেশমন্ত্রী বলেছেন, যখন তিনি দেখেন আমেরিকার নীতি কী, তখন দেশ থেকে দেশে এমন কোনও বিষয় নেই যা ভারতের সম্পর্কে নেতিবাচক। তিনি নিশ্চিত যে ডোনাল্ড ট্রাম্প অনেক কিছু পরিবর্তন করবেন।

    উল্লেখ্য,২০২০ সালে ডোনাল্ড ট্রাম্প ভারত সফরে এসেছিলেন।সেই সময় তাঁর খুব ভাল ধারণা হয়েছে। তিনি এখনও যখন বিদেশ সফরের কথা বলেন, তখন তাঁর ভারত সফরের কথা উল্লেখ করেন। এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ।