গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home National ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে গ্রেফতারে পুরস্কার ঘোষণা আমেরিকার

    ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে গ্রেফতারে পুরস্কার ঘোষণা আমেরিকার

    0
    92
    ছবি সৌজন্যে : এক্স
    ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে গ্রেফতারার জন্য সহায়ক তথ্য দিতে পারলে ৫ কোটি ডলার পুরস্কারের ঘোষণা করেছে আমেরিকা। ওই পুরস্কারের পরিমাণ আগে ঘোষিত পুরস্কারের তুলনায় দ্বিগুণ। আমেরিকার অভিযোগ প্রেসিডেন্ট মাদুরো বিশ্বের অন্যতম বড় মাদক পাচারকারী।
    আমেরিকার অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি বলেছেন, আগে ঘোষণা করা ২ কোটি ৫০ লাখ ডলারের পুরস্কার এখন দ্বিগুণ করা হবে। ভেনেজুয়েলার বিদেশমন্ত্রী ইভান গিল নতুন এই পুরস্কার ঘোষণাকে দুঃখজনক উল্লেখ করে বলেছেন, এটি একটি রাজনৈতিক প্রচারণা ছাড়া আর কিছু নয়।
    গিলোর অভিযোগ, যৌন নিপীড়নকারী জেফ্রি এপস্টেইনের মামলা সামাল দেওয়া নিয়ে বন্ডি যে ধরনের সমালোচনার মধ্যে আছেন, তা থেকে দৃষ্টি সরানোর জন্য তিনি এমনটা করেছেন।