গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata শুনানিতে বাধ্য নয় ভিন রাজ্যে থাকা ভোটাররা

    শুনানিতে বাধ্য নয় ভিন রাজ্যে থাকা ভোটাররা

    0
    44
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    পরিযায়ী শ্রমিক সহ রাজ্যের বাইরে থাকা ব্যক্তিদের শুনানিতে আসতে হবে না। তাঁদের জন্য পোর্টাল বা হোয়াটসঅ্যাপ নম্বর চালু করার পরিকল্পনা করেছেন নির্বাচন কমিশন।
    জানা গিয়েছে রাজ্যের বাইরে থাকা ব্যক্তিদের শুনানির জন্য নোটিস দেওয়া হলে নথি নিয়ে হাজিরার প্রয়োজন নেই। নতুন পোর্টালে লগ ইন করে নথি আপলোড করলেই হবে। অথবা বিএলও-র হোয়াটসঅ্যাপে নম্বরে নথি পাঠালেও তা গৃহীত হবে। পরের ধাপে প্রাপ্ত নথি খতিয়ে দেখা হবে। এরপর চূড়ান্ত তালিকায় সংশ্লিষ্ট ব্যক্তির নাম তোলা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে তৃণমূল সাংসদ দেব এবং ক্রিকেটার মহম্মদ সামিকে শুনানির জন্য নোটিস দেওয়া নিয়ে তথ্য দিয়েছে কমিশন। অসম্পূর্ণ ফর্মের জন্য দুজনকে নোটিস দিয়েছে নির্বাচন কমিশন। জানা গিয়েছে অভিনেতা সাংসদ দেবের ফর্মে শুধু জন্মতারিখ, ফোন নম্বর এবং বাবা-মায়ের নাম রয়েছে। শুনানিতে ডাকা নিয়ে মুখ খুলেছেন দেব। দেশের আইন মেনে চলবেন বলে জানিয়েছেন অভিনেতা সাংসদ। এসআইআর শুনানির লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে নৈহাটির বাসিন্দা প্রাক্তন রেলকর্মী রত্না চক্রবর্তীর মৃত্যুর প্রতিবাদে তাঁর ছবি গলায় ঝুলিয়ে সিইও দফতরে গিয়েছেন শশী পাঁজা, পার্থ ভৌমিকরা।
    একাধিক অভিযোগ তুলে সিইও মনোজ আগরওয়ালকে ডেপুটেশন দিয়েছেন। তাঁদের অভিযোগ কমিশনের নির্দেশ সত্ত্বেও প্রবীণ ও অসুস্থদেরও শুনানিতে যেতে হচ্ছে।