গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home Kolkata নিম্নচাপের মধ্যেও উত্তুরে হাওয়ার দাপট

    নিম্নচাপের মধ্যেও উত্তুরে হাওয়ার দাপট

    0
    50
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    নিম্নচাপের মধ্যেও উত্তুরে হাওয়ার দাপট বজায় থাকবে। ফলে আগামী ২ দিন দক্ষিণবঙ্গে স্বাভাবিকের নিচেই থাকবে পারদ।
    এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ফলে জাঁকিয়ে শীতের পাশাপাশি ভোরের দিকে কুয়াশার দাপট থাকবে বেশিরভাগ জেলাতেই। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ অঞ্চলি বুধবার সকালেই নিম্নচাপে পরিণত হয়েছে। আপাতত তামিলনাড়ুর চেন্নাইয়ের কাছাকাছি রয়েছে। ২ ঘণ্টায় নিম্নচাপটি আরও সুস্পষ্ট হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপর ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। পাশাপাশি ত্রিপুর এবং বাংলাদেশের ওপর ঘূর্ণাবর্ত রয়েছে।
    যদিও হাওয়া অফিস জানিয়েছে নিম্নচাপ ও ঘূর্ণাবর্ত কোনওটিরই প্রভাব এরাজ্যে পড়বে না। ফলে রাজ্যজুড়ে উত্তুরে হাওয়ার দাপট বজায় থাকবে।