
মহাবিকাশ আঘাদির সমস্ত পরিকল্পনা ক্ষমতালোভী। মহারাষ্ট্রে সংকল্পপত্র উদ্বোধনী অনুষ্ঠানে এমনই মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
মহাবিকাশ আসাদিকে নিশানা করে তাঁর মন্তব্য, আঘাদির প্রতিশ্রুতির বিশ্বাসযোগ্যতা সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। রাহুল গান্ধীকে সংবিধান নিয়েও কটাক্ষ করেছেন তিনি। বলেছেন, ভারতের সংবিধান ও বাবাসাহেব আম্বেদকরকে অপমানও করা হয়েছে। মহাবিকাশ আঘাডি তুষ্টিকরণের রাজনীতি করছে। মহারাষ্ট্রের মানুষকে প্রতিশ্রুতি দিয়ে ঠকিয়ে ক্ষমতা দখল করতে চাইছে মহাবিকাশ আঘাদি।
৩৭০ ধারা বাতিল প্রসঙ্গ বলতে গিয়ে বলেছেন, নরেন্দ্র মোদীর নেতৃত্বে কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল হয়েছে। উঠেছে তিন তালাক, সিএএ, ইউসিসি, রামমন্দির প্রসঙ্গ।
ছবি সৌজন্যে : এক্স









