গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National দিল্লি লখনউ সড়কে পরিত্যক্ত ব্যাগে মহিলার দেহ       

    দিল্লি লখনউ সড়কে পরিত্যক্ত ব্যাগে মহিলার দেহ       

    0
    230
    দিল্লি-লখনউ হাইওয়ের পরিত্যক্ত জায়গায় লাল স্যুটকেসে অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশের হাপুরে। 
    পুলিশ জানিয়েছে, স্থানীয়রা হাইওয়ের সার্ভিস রোডের ধারে পড়ে থাকা একটি লাল স্যুটকেস দেখতে পান। তখনই খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে গিয়ে ব্যাগের চেন খুলতেই দেখা যায় মহিলার দেহ। শরীরে রয়েছে একাধিক আঘাতের দাগ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে। মনে করা হচ্ছে, ওই মহিলার বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে হবে। এখন মহিলার পরিচয় জানা যায়নি। ইতিমধ্যেই ফরেনসিক বিশেষজ্ঞদের পাশাপাশি পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে।
    এই প্রসঙ্গে এএসপি বিনীত ভাটনগর জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ওই মহিলার একদিন আগেই মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে।
    ছবি  সৌজন্যে : এক্স