গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Jalpaiguri চাবাগানের নালায় পড়ে মৃত্যু হাতির শাবকের, তাণ্ডব মায়ের

    চাবাগানের নালায় পড়ে মৃত্যু হাতির শাবকের, তাণ্ডব মায়ের

    0
    841

    চা বাগানের নালায় পড়ে হস্তিশাবকের মৃত্যুর পর জলপাইগুড়িতে ডুয়ার্সের চা বাগানে তাণ্ডব চালিয়েছে ক্ষিপ্ত মা হাতি। বন দফতরের গাড়িতে হামলা চালায়। কোনওক্রমে পালিয়ে বেঁচেছেন চালক।

    শনিবার সকালে ডুযার্সের বানারহাট ব্লকের কারবালা চা বাগানে ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে রেতির জঙ্গল থেকে বেরিয়ে আসা একটি হাতির দলের এক শাবকের মৃত্যু হয় চা বাগানের নালায় পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াড।

    শাবক হাতিটিকে উদ্ধারের সময়ই হামলা চালায় ক্ষিপ্ত মা হাতি। কোনওক্রমে পালিয়ে বাঁচেন বনকর্মীরা। যদিও হাতি শাবকটিকে বাঁচানো সম্ভব হয়নি।

    ছবি  সৌজন্যে : নিজস্ব