গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National স্বপ্নপূরণের জন্য তরুণদের বিদেশে যাত্রার দরকার নেই: রাজনাথ

    স্বপ্নপূরণের জন্য তরুণদের বিদেশে যাত্রার দরকার নেই: রাজনাথ

    0
    96
    ছবি সৌজন্যে : এক্স

    স্বপ্নপূরণ এবং কর্মসংস্থানের জন্য তরুণদের বিদেশে যাওয়ার দরকার নেই। দেশের তরুণদের এমনই বার্তা দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, দেশের মধ্যেই সবকিছু সম্ভব।

    একইসঙ্গে যুবকদের জাতির বীর হিসাবে উল্লেখ করে তিনি বলেছেন, দেশকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রাজনাথ সিং বলেছেন, স্বাধীনতার পর দেশ অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল। বিভিন্ন কারণে হতাশার পরিবেশ বিরাজ করছিল। যার ফলে দেশের তরুণরা স্বপ্ন দেখতে ভয় পায়। তারা শুধু মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যে যাওয়ার স্বপ্ন দেখেছিল। নিজেদের স্বপ্ন পূরণ করতে কয়েক দশক ধরে দেশের যুবকদের বিদেশে যেতে হয়েছে। তবে সময় বদলেছে। যুবকদের প্রতি বার্তা, এটা ভারতীয় স্বপ্ন গড়ে তোলার সময়। এখন স্বপ্ন ও আকাঙ্খা পূরণের জন্য দেশে অনেক উপায় ও সম্পদ বয়েছে। দেশে স্বপ্ন পূরণের জন্য দৃঢ় ইচ্ছাশক্তি এবং দৃঢ় সংকল্প প্রয়োজন।

    দেশে ডিজিটাল অর্থনীতি বৃদ্ধির কথা উল্লেখ করে একথা জানিয়েছেন তিনি। রাজনাথের দাবি, ভারত স্বাস্থ্য এবং প্রতিরক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে স্বনির্ভর হওয়ার দিকে ক্রমাগত এগিয়ে চলেছে।