গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Kolkata নাম উঠল জাকির, বায়রন, কলিতার, নেই গোলামের

    নাম উঠল জাকির, বায়রন, কলিতার, নেই গোলামের

    0
    22
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    অবশেষে বিবেচনাধীন তকমা ঘুচল তৃণমূল প্রার্থী তথা বিদায়ী বিধায়ক জাকির হোসেন, বায়রন বিশ্বাস। নাম উঠেছে ভাতারের বিজেপি প্রার্থী কলিতা মাজিরও।
    আগেই নিষ্পত্তি হয়ে গিয়েছিল শ্যামপুকুরের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী মন্ত্রী শশী পাঁজার। ফলে তাঁদের কারও ভোটের লড়াইয়ে আর বাধা রইল না। তবে নাম নেই বিদায়ী মন্ত্রী গোলাম রব্বানির। গোয়ালপোখর বিধানসভা থেকে এবারও তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন। প্রথম পর্যায়ে ২৩ এপ্রিল উত্তর দিনাজপুরে ভোটগ্রহণ। ফলে তৃণমূলের অন্দরে উদ্বেগ বাড়ছে। মঙ্গলবার গোলাম রব্বানি জানিয়েছেন পার্ট নম্বর ৬০ ও সিরিয়াল নম্বর ৮৩তে খোঁজ করেও তিনি নিজের নাম পাননি। এই ঘটনায় তিনি অবাক। তাঁর আরও দাবি জেলার প্রায় ৪ লাখ ৮০ হাজার ভোটারের নাম নেই সাপ্লিমেন্টারি লিস্টে। গোয়ালপোখরেও প্রায় ৭৮ হাজার নাম এখনও বিবেচনাধীন। গোলাম রব্বানি জানিয়েছেন তিনি স্কুল সার্টিফিকেট, পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড জমা দিলেও তার নাম সাপ্লিমেন্টারি লিস্টে নেই। দীর্ঘদিন সরকারি চাকরিও করেছেন, তারপরেও কেন নাম বাদ গেল তা নিয়ে ধন্ধে গোলাম রব্বানি। এই ঘটনাকে বিজেপি এবং নির্বাচন কমিশনের ষড়যন্ত্র বলে অভিযোগ করেছেন রব্বানি। রাজ্যে এসআইআরে কাজ শুরুর প্রায় ৪ মাস পর ফেব্রুয়ারিতে চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়। তাতে দেখা যায় রাজ্যের বিদায়ী মন্ত্রী শশী পাঁজা, মুর্শিদাবাদের জঙ্গিপুরের বিদায়ী বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন, সাগরদিঘির বায়রন বিশ্বাস, বিজেপি প্রার্থী কলিতা মাজির নাম বিবেচনাধীন। সাপ্লিমেন্টারি তালিকায় নাম নেই উত্তর ২৪ পরগনা জেলা নারী শিশু ও ত্রাণ দফতরের কর্মাধ্যক্ষ জাহানারা বিবির।
    তাঁর দাবি নামের বানানে অতিরিক্ত এন যোগ করায় তাঁর নাম বাদ পড়েছে। তিনি আইনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন।